আচারের দোকানে বিদেশি মদ বিক্রি, দুইজন আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০১৯, ১৯:৪৩আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:৫২

উদ্ধার করা বিদেশি মদ ও বিয়ার আচারের দোকানে সুকৌশলে লুকিয়ে বিদেশি মদ ও বিয়ার বিক্রির দায়ে দুইজনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩০ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন সি-বিচ এলাকার বার্মিজ মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য জানিয়েছেন। ওই দোকানে অভিযান চালিয়ে ৬৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

আটক দুইজন হলেন- সাতকানিয়া উপজেলার সমর পাড়া গ্রামের মৃত আবুর কাশেমের ছেলে মো. করিম (৪৬) ও বাঁশখালী উপজেলার বাহারছড়া গ্রামের মো. কামালের ছেলে মো. সাইমুন (২০)। আটক দুই ব্যক্তি

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘সি বিচের পশ্চিম পাশে বার্মিজ মার্কেটের ভেতর কিছু মাদক ব্যবসায়ী আচারের দোকান ও চটপটির দোকানে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ও বিয়ার ক্যান মজুত রেখে বিক্রয় করে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার দুটি দোকানে অভিযান চালানো হয়। এর মধ্যে একটি দোকান থেকে বস্তার মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। পরে ওই দোকানের মালিক মো. করিমকে আটক করা হয়েছে। একই সময় সাইমুন নামে আরেক ব্যক্তির মালিকানাধীন আরেকটি দোকানে অভিযান চালিয়ে ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদক সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে আচার ও চটপটির ব্যবসার আড়ালে বিক্রি করে আসছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম