বগুড়ায় ডেঙ্গু মোকাবিলায় আওয়ামী লীগের ওষুধ স্প্রে ও প্রচারপত্র বিতরণ

বগুড়া প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১৩:৪০আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৪:০৫

এডিশ মশা নিধনে স্প্রে করছেন আওয়ামী লীগের নেতারা বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু রোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে এডিস মশা নিধনে শহরের সাতমাথা এলাকায় ওষুধ স্প্রে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু রোগে সবাইকে সচেতন হতে হবে। সরকারের একার পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন করা সম্ভব নয়। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে।
এ সময় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, এসএম রুহুল মোমিন তারিকসহ , মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, আবু সুফিয়ান সফিক, ওবায়দুল হাসান ববি, আব্দুস সালাম, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহীন, অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, মঞ্জুরুল হক মঞ্জু, নাইমুর রাজ্জাক তিতাস, রাশেদুজ্জামান রাজন প্রমুখ উপস্থিত ছিলেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান