বঙ্গবন্ধুর সমাধিতে মার্কিন রাষ্ট্রদূতের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ১৯:০৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২০:১০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। তার নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে যায়।

শ্রদ্ধা নিবেদন শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়ায় বলেন, ‘প্রথমবারের মতো তিনি জাতির পিতার সমাধিতে এসেছেন। এখানে এসে শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন।’ 

পরে বিকালে প্রতিনিধি দলটি স্থানীয় সার্কিট হাউজে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়।

জানা গেছে, বৃহস্পতিবারের রাত তারা গোপালগঞ্জ সার্কিট হাউজে কাটাবেন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জা পরিদর্শন করবেন।

/এমএএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম