যশোরে আনসার আল ইসলাম সদস্য আটক

যশোর প্রতিনিধি
০১ আগস্ট ২০১৯, ২৩:১৭আপডেট : ০১ আগস্ট ২০১৯, ২৩:২৭

আটক মো. শিমুল হোসেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা মো. শিমুল হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছেন। শিমুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সোয়া ৫টার দিকে যশোর শহরের মণিহার চত্বর থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

আটক শিমুল যশোরের মণিরামপুর উপজেলার বাঙালিপুর এলাকার হায়দার খানের ছেলে।

র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো.শাহিনুর ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান,তাদের কাছে খবর ছিল, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য মণিহার বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছে। তারা সেখানে অভিযান চালিয়ে শিমুলকে আটক করেন। ওই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন সেট, সিম ও মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে। তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম