আশুলিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে নিরাপত্তাকর্মী আটক

সাভার প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ০০:১৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৬

আশুলিয়ায় সাত বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গিয়াস মোল্লা (৫৫) নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় মোজারমেল এলাকার লাবু দেওয়ানের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত গিয়াস নওগাঁ জেলার সদর থানা এলাকার বাসিন্দা। সে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করে।

ধর্ষিতার পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী সাত বছরের এক শিশুকে কৌশলে নিজ কক্ষে ডেকে নেয় নিরাপত্তাকর্মী। পরে কক্ষের দরজা আটকে ওই শিশুর উপর চালানো হয় পাশবিক নির্যাতন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে নিরাপত্তাকর্মীকে আটক করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) নাহিদ বলেন, ‘শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক