কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ০৩:৪৪আপডেট : ০২ আগস্ট ২০১৯, ০৩:৪৯

কুমিল্লায় ৫ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লার হোমনায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) হোমনা উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে লাকনাথ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার, মায়ের দোয়া মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার, মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখায় মেসার্স সরকার ফার্মেসি-২ কে ১০ হাজার টাকা, প্রকৃত মূল্য কেটে বাড়িয়ে লেখায় পপুলার ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং বন্ধু ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। সহযোগিতায় ছিলেন হোমনা থানা পুলিশের একটি টিম এবং স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দ।

অভিযান শেষে মো. আছাদুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জেলার যে কোনও প্রান্তে যে কোনও সময় অভিযান পরিচালনা করা হবে। ভোক্তাদের যে কোনও অভিযোগ সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে লিখিত অভিযোগ করতে পারবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম