নারায়ণগঞ্জে বস্তিতে আগুন, ৭০টি ঘর পুড়ে ছাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১১:৪১আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১১:৫৩

নারায়ণগঞ্জে জেলা পরিষদের পাশের বস্তিতে আগুন নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের পাশে একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি করেছেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার (২ আগস্ট) ভোররাত ৩টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার জেলা পরিষদ কার্যালয় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে বলতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মী ও বস্তিবাসীরা জানান, রাত ৩টার দিকে আকস্মিকভাবে বস্তিতে আগুন লাগে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এসময় বস্তির শত শত মানুষ লিংক রোডে এসে অবস্থান নেন। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজে যোগ দেন। এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পানির ওপর ভাসমান অবস্থায় গড়ে উঠা এই বস্তিতে বেশ কয়কটি টং দোকান, ঝুটের গুদাম ও বসতঘরসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে বলে জানিয়েছেন বস্তিবাসীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম