কুমিল্লায় ডেঙ্গু রোগীর সংখ্যা শত ছাড়িয়েছে

কুমিল্লা প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১২:১৮আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১২:১৯

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ (কুমেক) বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। কুমেক সূত্র জানায়, এ পর্যন্ত শতাধিক ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে কুমেকে ভর্তি হয়েছে। তবে এসব রোগীদের কেউ কুমিল্লায় ডেঙ্গুতে আক্রান্ত হননি। সবাই ঢাকায় আক্রান্ত হয়ে কুমিল্লায় এসে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) খোঁজ নিয়ে জানা যায়, দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন ছাড়িয়েছে। এর মধ্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং অন্যান্য হাসপাতালে ১৯ জন চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১১০ জন।
কুমেকের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী বলেন, ‘কুমিল্লা মেডিক্যালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে। অর্ধশতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে অর্ধশত রোগী চিকিৎসাধীন রয়েছেন। প্রতিদিন ৮ থেকে ১০ জন রোগী ভর্তি হচ্ছেন। যদিও তারা ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় আসছেন। কুমেক হাসপাতাল পাঁচশ’ শয্যার। অন্য রোগীদের আমরা সঠিকভাবে বেড দিতে পারছি না। তার মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের নিয়ে আমরা বাড়তি চাপের মধ্যে রয়েছি।’
আক্রান্তদের সবাই ঢাকার বিভিন্ন স্থান থেকে এসে কুমিল্লার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন মুজিবর রাহমান। তিনি বলেন, তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।
এদিকে ডেঙ্গু সচেতনতায় কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। মশা নিধনে সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ওষুধ ছিটানো হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম