বান্দরবানে ডেঙ্গু রোগীর চিকিৎসা করবে ‌সেনাবা‌হিনী: বীর বাহাদুর

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০২ আগস্ট ২০১৯, ১৫:০২আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:০৬

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি বান্দরবানে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হলে তার সব ধরনের চিকিৎসার ভার ‌সেনাবা‌হিনী গ্রহণ করবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ‌সিং এম‌পি। শুক্রবার (২ আগস্ট) সকা‌লে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তি‌নি এ কথা ব‌লেন।
এ সময় মেডিসিন, গাইনি, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিভাগের ৩০ জন ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমে অংশ নেন। জেলা ও উপজেলার প্রায় পাঁচশ’ গরীব রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী ব‌লেন, সেনাবা‌হিনী যে‌কোনও দুর্যো‌গের সময় জনগণের পাশে থে‌কে বিভিন্ন ধরনের সহযোগিতা ক‌রে। এছাড়া বান্দরবা‌নের সা‌র্বিক নিরাপত্তার জন্যও তারা দিনরাত অক্লান্ত প‌রিশ্রম ক‌রে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
পুলিশ সুপার মোহাম্মদ জাকির হো‌সেন মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ৬৯ পদাতিক ব্রিগে‌ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারল শহিদুল এমরান, জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম, সিভিল সার্জন ডা. অংসুই প্রু, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী প্রমুখ।
বান্দরবান সেনা রিজিয়ন, স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রামের চিকিৎসক টিমের সহযোগিতায় বেসরকারি প্রতিষ্ঠান ইমান্যুয়েল মেডিক্যাল সেন্টারের আয়োজনে এই চিকিৎসা সেবা ও বিনামূ‌ল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্টিত হয়।

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী