‘বন্ধন এক্সপ্রেসে’ করে বেনাপোল স্টেশন থেকেও কলকাতা যাওয়া যাবে

বেনাপোল প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১১:৪১আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১১:৫০

‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনের বেনাপোল স্টেশন থেকেও কলকাতা যাওয়া যাবে। আগামী ৮ আগস্ট থেকে টিকিট কেটে বেনাপোল থেকে সরাসরি কোলাকাতায় যাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সামসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

বেনাপোল রেল স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘বেনাপোল থেকে কলকাতাগামী যাত্রীরা এখন বেনাপোল স্টেশন থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে তাদের খুলনা-কলকাতা রুটের ভাড়াই দিতে হবে। এসি বগি দুই হাজার এবং নন-এসি এক হাজার ৫শ’ টাকা দিয়ে টিকিট নিতে হবে। তবে এখনও টিকিট বিক্রি শুরু হয়নি।’

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, ‘আগে প্রতি বৃহস্পতিবার খুলনা থেকে বেনাপোল হয়ে কলকাতা যেতে শুধু যশোর থেকে টিকিট কেটে ট্রেনে উঠতে হতো। কিন্তু এখন বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কোলকাতা যাওয়া যাবে।’

বেনাপোল পৌরসভার কাউন্সিলর আব্দুল জব্বার বলেন, ‘খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস যখন চালু হয় তখন থেকে বেনাপোলবাসীর দাবি ছিল আমরাও বন্ধন এক্সপ্রেসে করে বেনাপোল স্টেশন থেকে কলকাতা যাবো। দীর্ঘদিন পর আমাদের দাবি পূরণ হতে চলেছে জেনে খুব ভালো লাগছে। তবে ভাড়াটা অনেক বেশি হয়ে গেছে। সাধারণ যাত্রীরা ভারতের পেট্রাপোল থেকে বনগাঁ রেল স্টেশনে যান ২৫ রুপিতে। সেখান থেকে শিয়ালদহ স্টেশন যেতে লাগে মাত্র ২০ রুপি। সেক্ষেত্রে ভাড়াটা অনেক বেশি হয়ে গেছে। ভাড়া সহনীয় পর্যায় না আনলে বেনাপোল স্টেশনের যাত্রী না পাওয়ার আশঙ্কা থেকে যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম