‘মহাসড়কে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি হলে তাৎক্ষণিক ব্যবস্থা’

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১২:৪৮আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১২:৫৭

হাটিকুমরুল মোড়ে পুলিশের কর্মকর্তারা বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ের মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাকে কোনও ধরনের চাঁদাবাজি হলে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন, ‘পুলিশ সদর দফতর থেকে কড়াভাবে এবার নির্দেশনা রয়েছে, কোনও ধরনের চাঁদাবাজি বা চালক-যাত্রীদের হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না।’ শনিবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হাটিকুমরুল মোড়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) চলমান মেরামত ও সংস্কার কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

ডিআইজি আরও বলেন, ‘প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা-উত্তরাঞ্চলের যাত্রীরা মহাসড়ক দিয়ে এবার যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেজন্য পুলিশ সবসময় তৎপর থাকবে।’ ঈদের আগে যানবাহনে পরিবহন সংগঠনের নামে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনও ধরনের অবৈধ চাঁদাবাজি সহ্য করা হবে না। এসব চাঁদাবাজির বিষয়ে ব্যবস্থা নিতে সেতুর উভয় পাড়ের পুলিশ সুপারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কে মেরামত ও সংস্কার কাজ ঈদের আগেই শেষ করতে সওজ প্রকৌশলীদের বিশেষ অনুরোধ জানান।

এ সময়ে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সওজ নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম পিকে, বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া, হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাটিকুমরুল মোড়ের অদূরে জেলার ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ি মহাসড়কে গত রোজার ঈদের আগে সওজ থেকে ২৫ কোটি ব্যয়ে মেরামত ও সংস্কার কাজ করা হয়। কিন্তু তিন মাস না যেতেই সেসব উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়। গত এক সপ্তাহ ধরে ফের সওজ মেরামত কাজ শুরু করায় সেতুর পশ্চিম পাড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদের আগেই এসব খানাখন্দ মেরামত শেষ না করা হলে ঈদে ঘরমুখো মানুষের বড় ধরনের দুর্ভোগের আশঙ্কা রয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম