৫শ’ টাকার জাল নোটসহ আটক ব্যক্তিকে গণধোলাই

বরিশাল প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৩:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:০৩

বরিশাল বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের সমতা বাজারে ৫শ’টাকার ১৭টি জাল নোটসহ মিলন মল্লিক নামের ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার দুপুরে আটকের পর তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে তোলা হলে  বিচারক তাকে কারাগারে পাঠান।

মিলন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের জব্বার মল্লিকের ছেলে। এলাকাবাসী জানান, উপজেলার সমতা বাজারের ব্যবসায়ী সুজনের দোকান থেকে পণ্য কিনতে ৫শ’টাকার নোট দেন মিলন। ৫শ’টাকার নোটটি চেক করলে সেটি নকল শনাক্ত করেন দোকান মালিক। দোকান মালিক সুজন জাল নোট পাল্টে দেওয়ার কথা বললে মিলন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে গণধোলাই দেয়। মিলনের কাছ থেকে ৫শ’ টাকার ১৭টি জাল নোট উদ্ধার করা হয়।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, জাল টাকার নোটসহ আটককৃত মিলনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। বিচারক জাল নোট ব্যবসায়ীকে কারাগারে পাঠান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম