ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের সাতটির মধ্যে পাঁচটি ইউনিট বন্ধ

নরসিংদী প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৫:২৪আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৩৩

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে সাতটি ইউনিটের মধ্যে পাঁচটিতেই উৎপাদন বন্ধ হয়ে গেছে। ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে। পর্যায়ক্রমে ত্রুটি সেরে ইউনিটগুলোতে ফের উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মীর রুহুল কুদ্দুস।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, ৩১ জুলাই ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লার ও টারবাইনের সমস্যার কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিটটিও এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। আরও আগে গত ১৫ জুলাই থেকে বয়লার ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটের উৎপাদনও বন্ধ রয়েছে। ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের ৭নং ইউনিটের উৎপাদন গত এক মাস ধরে গ্যাস বুস্টারের কারণে বন্ধ রয়েছে।

অপরদিকে ২১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৬নং ইউনিটে অগ্নিকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে। কবে নাগাদ ইউনিটগুলো চালু হবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

তবে শুক্রবার সচল ৩নং ইউনিটে ২৪০ ও ৪নং ইউনিটে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানিয়েছে।

যোগাযোগ করা হলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মীর রুহুল কুদ্দুস মুঠোফোনে বলেন, ‘যান্ত্রিক ত্রুটি সেরে শনিবার (৩ আগস্ট) থেকে ১ নং ইউনিটটি উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকিগুলোরও পর্যায়ক্রমে ত্রুটি সেরে উৎপাদনে যাবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম