নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও নষ্ট দই রাখায় গোপালগঞ্জ শহরের একটি মিষ্টির দোকানের মালিককে তিন মাসের জেল ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন গোপালগঞ্জ শহরের সাতক্ষীরা মিষ্টি দোকানে এ অভিযান চালান। এ সময় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও নষ্ট দই রাখার অপরাধে দোকান মালিক সুকুমার ঘোষকে এ দণ্ড দেওয়া হয়।
পরে নষ্ট মিষ্টি ও দই জব্দ করে সেগুলো ফেলে দেওয়া হয়। এ অভিযানে পৌর কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও পুলিশ প্রশাসন সহযোগিতা করে।







