নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত, ভাই আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৭:৩৩আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৮:০৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ (প্রতীকী ছবি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ হয়েছেন আরেক শ্রমিক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকার আনন্দ শিপইয়ার্ডে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
জানা গেছে, বিস্ফোরণে নিহত যুবক স্থানীয় নয়াপুরের শহীদুল্লা ইসলামের ছেলে সাব্বির (২৫)। দগ্ধ অপরজন তার বড় ভাই রবিন (৩৭)।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার (ডিআইও-টু) সাজ্জাদ রুমন জানান, বিস্ফোরণে ঘটনাস্থলেই সাব্বির নিহত হয়েছেন। তার বড় ভাই রবিনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন ঘটনাস্থলে নিহত হওয়ার খবর পেয়েছি। এছাড়া গুরুতর আহত অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. খান বলেন, ‘সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গুরুতর আহত অবস্থায় রবিন (৩৭) এবং সাব্বির (১৫) নামে দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সাব্বির মারা গেছেন। রবিনের অবস্থা আশঙ্কাজনক।’
তিনি জানান, ‘সিলিন্ডার বিস্ফোরণে রবিনের শরীরের ৯৫ শতাংশ ঝলসে গেছে। তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।’

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম