নারায়ণগঞ্জে নৌকাডুবির ৪ দিন পর নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ০২:৪৬আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০২:৪৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরের শীতলক্ষা নদীতে নৌকাডুবিতে নিখোঁজের চার দিন পর শ্রমিক নাজির আহমেদের (৫৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে তিনি পানিতে ডুবে গিয়েছিলেন। শনিবার (৩ আগস্ট) সকাল ১০টায় সোনারগাঁ থানার চর কিশোরগঞ্জ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

নিহত নাজির বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়াস্থ নাজিরাপট্টি এলাকার মৃত আমিন আলী মিয়ার ছেলে।

ওসি জানান, গত ৩০ জুলাই বিকাল ৫টায় নাজির নারায়ণগঞ্জ থেকে কাজ শেষে নৌকাযোগে বন্দর ১ নম্বর খেয়াঘাটের দিকে রওনা হয়। ওই সময় হঠাৎ বালুবাহী একটি ট্রলার ধাক্কা দিলে যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতারে তীরে উঠতে পারলেও নাজির গভীর পানিতে তলিয়ে যায়। শনিবার সোনারগাঁ থানা পুলিশ চর কিশোরগঞ্জ এলাকা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম