টাকা নিয়ে উধাও দালাল

হজে যেতে পারছেন না পঞ্চগড়ের ৩৭ জন

পঞ্চগড় প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৭:১৮আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:১৯

হজে যেতে না পেরে ডিসির কাছে প্রতারকদের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ  পঞ্চগড় জেলার ৩৭ জন হজে যেতে পারছেন না। হজে যাওয়ার জন্য দালালদের কাছে চাহিদা মতো টাকা দিয়েও তারা হজে যেতে পারেননি। দালালরা প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা। টাকা উদ্ধারসহ প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেছেন তারা।
অভিযোগ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার ৩৭ জন ব্যক্তি পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকার ওয়াছেদ আলী নামে এক মোয়াল্লেমের কাছে হজে যাওয়ার জন্য টাকা দেন। ২ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত নিয়ে তাদের প্রাক নিবন্ধন করা হয়। কিন্তু হজের দুই মাস আগে থেকে ওয়াছেদ তাদের সঙ্গে টালবাহানা শুরু করে। কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল নামে একজনের সঙ্গে যোগসাজশ করে ওয়াজেদ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, মোয়াল্লেম ওয়াছেদ আলী ও কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিল তাদের এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে দুই থেকে তিন লাখ টাকা নেয়। হজে যেতে না পেরে তারা টাকা ফেরত নেওয়ার জন্য তার (ওয়াছেদ) বাসায় একাধিকবার যান। কিন্তু প্রায় সময় তাকে বাসায় পাওয়া যায়নি। নিরুপায় হয়ে তারা পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
বোদা উপজেলার কালিয়াগঞ্জ ধামেরঘাট এলাকার দারাজ উদ্দিন বলেন, ‘হজে যাবো সবাইকে বলেছি। টাকাও দিয়েছি ২ লাখ। কিন্তু হজে যেতে পারলাম না। আমি এখন অসহায়।’
পঞ্চগড় শহরের সুগারমিল এলাকার বাসিন্দা তছলিম উদ্দিন বলেন, ‘মোয়াল্লেম ওয়াছেদ আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমাদের কারও কারও কাছে ২ লাখ আবার কারও কারও কাছে ৩ লাখেরও বেশি টাকা নিয়েছে। জমি, গরু-ছাগলসহ প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে আমরা এই টাকা দিয়েছি। কিন্তু হজে যেতে পারিনি। আমরা প্রতারকদের আইনানুগ শাস্তি দাবি করছি।’
তেঁতুলিয়া উপজেলার বসির আলম বলেন, ‘আমার কাছে আড়াই লাখ টাকা নিয়েছে। জুন মাসে ফ্লাইটে যাওয়ার কথা ছিল। পরে আবার তারিখ পরিবর্তন হয়েছে বলে জানালো। পরে ঢাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা গেলো, আমাদের নামে কোনও টাকাই জমা হয়নি। তারপর থেকে তাকে (ওয়াছেদ) খুঁজে পাওয়া যাচ্ছে না।’
এদিকে ৩৭ জন ব্যক্তির লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, ‘হজের নিবন্ধন না হওয়ায় সরকারিভাবে তাদের সহযোগিতার কোনও সুযোগ নেই।’ তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন তিনি।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম