চাঁপাইনবাবগঞ্জে টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ১৭:২৫আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৭:২৬

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কাঠালবাগিচা মহল্লা থেকে আহাদ আলী (৩৮) নামের এক ডেকোরেটর টেকনিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ওই ডেকোরেটরের স্টোর রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তি পৌর এলাকার রামকৃষ্টপুর মাঝপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে। আহাদ শহরের বড় ইন্দারা মোড় এলাকার ফিরোজ ডেকোরেটরের টেকনিশিয়ান ছিলেন।

উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, ‘সকালে ফিরোজ ডেকোরেটরের স্টোর রুমে এক ব্যক্তির গলায় ফাঁস দেওয়া লাশ দেখেতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পা ও মুখে কসটেপ লাগানো এবং ফাঁস দেওয়া অবস্থায় আহাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। মরদেহটি ওই টিনের ঘরে তালাবদ্ধ অবস্থায় এবং ঝুলন্ত দেহটির পা মাটিতে লাগানো অবস্থায় ছিল।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, কেউ তাকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে রাখে এবং এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পরেই জানা যাবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক