নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের বাড়ি থেকে জয়শ্রী রায় (২০) নামের একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, জয়শ্রী রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জয়শ্রী রায় সৈকত সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী এবং চরবাটা গ্রামের মৃত দুর্লভ বিহারির মেয়ে। গতকাল শনিবার চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তিনি।
জয়শ্রীর মা সীমান্ত রায় জানান, গত বছর ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার কমল দাসের সাথে জয়শ্রীর বিয়ে হয়। বিয়ের ২৭ দিন পর, কমল দক্ষিণ আফ্রিকা চলে যায়। যাওয়ার পর থেকে তার সঙ্গে কমলের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এর মধ্যে সে জানতে পারে, কমলের দ্বিতীয় বউ আছে যা সে গোপন রেখেছিল। দ্বিতীয় বিয়ের কথা জানার পর থেকে জয়শ্রীর সঙ্গে প্রায়ই ফোনে খারাপ আচরণ করতো কমল।








