কেরানীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৯, ২০:৫১আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৫২

কেরানীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত ঢাকার কেরানীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ফরাজ উদ্দিন (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন । তাদের নাম মাহিন (১৮) ও মাহিম (১৯)। তাদের কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে মডেল থানার খোলামোড়া ক্যাপ্টেন স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার এসআই শাহ আলম জানান, নিহত ফরাজ উদ্দিন একজন দিনমজুর। তার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। পরিবার নিয়ে তিনি খোলামোড়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম