নওগাঁ সদর হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ৭ দিনে মোট ৪১ জন রোগী চিকিৎসা নিয়েছে।
গত মাসের ২৮ জুলাই থেকে বুধবার ৪ আগস্ট পর্যন্ত এসব রোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে এখন ২৩ জন রোগী নওগাঁ সদর হাসপাতাল ভর্তি আছেন। বাকি রোগীদের রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং কিছু রোগীকে রিলিজ দেওয়া হয়েছে।
নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের থাকার জন্য আমরা আলাদা জায়গা করেছি। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।








