মিয়ানমার থেকে গবাদিপশু আমদানি দুইদিন ধরে বন্ধ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০০:৫৬আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৯:৩৫

মিয়ানমার থেকে আসছে কোরবানির পশু ( ফাইল ছবি)

দুইদিন ধরে বন্ধ রয়েছে মিয়ানমারের গবাদি পশু আমদানি। বৈরী আবহাওয়ার কারণে কোনও পশু বোঝাই ট্রলার করিডোরে আসেনি বলে জানিয়েছেন টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা মো. ময়েজ উদ্দীন।

শুল্ক বিভাগের তথ্য মতে, বৈরী আবহাওয়ার কারণে শনিবার থেকে গবাদি পশু আসা বন্ধ রয়েছে। এর আগে চলতি আগস্ট মাসের দুই দিনে ২ হাজার ৬২৮টি পশু এ করিডোরে আনা হয়েছে। আমদানি করা পশু থেকে ১৩ লাখ ১৪ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। এছাড়া জুলাই মাসে ১০ হাজার ৯৫টি পশু আসে।  গত ২০১৮-১৯ অর্থবছরে এ করিডোর দিয়ে ৭৫ হাজার ৫২১টি গবাদি পশু আমদানি হয়েছে।

দু’দিন ধরে পশু আমদানি বন্ধ কথা জানিয়ে  এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী মো. শহিদ ও সোহেল জানান, ঈদে ১৫ থেকে ২০ হাজার গরু আনার পরিকল্পনা রয়েছে তাদের।

তবে তাদের অভিযোগ, পশুর করিডোর রাজস্বে ভূমিকা রাখলেও অবকাঠামো, ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের নানা সমস্যা পোহাতে হয়। এসময় ব্যাংক ও শুল্ক বিভাগের শাখা না থাকা এবং শাহপরীর দ্বীপে যাতায়াতে সমস্যার কথা তুলে ধরেন তারা।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম