ডেঙ্গু নিয়ে ঘাবড়ানোর কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ০৫:১৫আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০৭:০৯

বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘দেশে আজ ডেঙ্গু নিয়ে ষড়যন্ত্র চলছে। এ নিয়ে অনেক কথাবার্তাও চলছে। ডেঙ্গু দেশে আগেও ছিল। তবে এবার এর প্রকোপ বেশি। পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যে দেশে ডেঙ্গু নেই। এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দেশে ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে। নতুন ওষুধ আনা হচ্ছে, যা দিয়ে নতুন ধরনের এই মশাকে নিধন করা সম্ভব হবে।’ রবিবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় মানিকগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী তার বক্তব্যে ডেঙ্গুর পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত দেশে ২৫ হাজার লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। ১৮ হাজার ব্যক্তিকে আমরা সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মাত্র সাত হাজার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। রবিবার সারাদেশে মাত্র ১৯ শ’ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।’

ডেঙ্গ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করছেন বলে জানান তিনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেও দুদিন পরপর আমার সঙ্গে ডেঙ্গু নিয়ে কথাবার্তা বলছেন। তার নির্দেশে ডেঙ্গুর বিরুদ্ধে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’  

জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– মানিকগঞ্জ-২ আসনের এমপি দেশবরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামিম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ, জেলা বারের সভাপতি ও সাঁটুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম আপেল, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম