বন্ধু দিবস পালন করায় অর্ধশতাধিক ছাত্রীকে বেত্রাঘাত

বরিশাল প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ১৯:০২আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৯:৪৮

বন্ধু দিবস পালন করায় অর্ধশতাধিক ছাত্রীকে বেত্রাঘাত স্কুলে আন্তর্জাতিক বন্ধু দিবস পালন করায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে বেত্রাঘাত করেছেন শিক্ষক। বরিশালের আগৈলঝাড়া উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সোমবার (৫ আগস্ট) অভিযুক্ত সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ ছাত্রীদের মারধরের কথা স্বীকার করেছেন।

আহত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কিছু ছাত্রী বন্ধু দিবসের দিন রবিবার দুপুরে স্কুল বিরতির সময় আনন্দ উল্লাসের মাধ্যমে ক্লাসরুমে দিবসটি পালন করে। বিষয়টি টের পেলে স্কুলের শিক্ষকরা ক্ষুব্ধ হয়ে অর্ধশতাধিক ছাত্রীকে শ্রেণিকক্ষে দেড়ঘণ্টা আটকে রাখে। এরপর তাদের লাইব্রেরিতে ডেকে পাঠান সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ। ছাত্রীরা সেখানে গেলে প্রধান শিক্ষকের উপস্থিতিতে বেত দিয়ে ছাত্রীদের পেটানো হয়। পরে প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ ছাত্রীদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে নেন। ছাত্রীদের টিসি দেওয়ার হুমকি দেওয়ায় তারা শিক্ষকদের পা ধরে ক্ষমা চায়। এরপর আর কোনও দিন বন্ধু দিবস পালন না করার মুচলেকা নিয়ে তাদের ক্ষমা করা হয়।

সহকারী প্রধান শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ জানান, তিনি প্রধান শিক্ষকের নির্দেশে ছাত্রীদের বেত্রাঘাত করেছেন।

প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ বলেন, ‘নবম ও দশম শ্রেণির কিছু ছাত্রী উচ্ছৃঙ্খল হওয়ায় বিদ্যালয়ের স্বার্থে তাদের সামান্য বিচার করা হয়েছে।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, ‘বিদ্যালয় চলাকালীন ক্লাসে বিশ্ব বন্ধু দিবস পালন করলে সেটি অপরাধ। তবে বিরতির সময় বন্ধু দিবস পালন করলে সেটি দোষের কিছু নয়।’ এ ব্যাপারে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম