সোনারগাঁওয়ে ট্যাংক বিস্ফোরণে আহত শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ২৩:২৮আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২৩:২৯

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্প নগরী এলাকায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে ট্যাংক বিস্ফোরণে আহত তিন শ্রমিকের মধ্যে রবিন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোনারগাঁও থানার উপপরিদর্শক মো. রোস্তম আলী এই তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, শনিবার সকালে উপজেলার মেঘনা শিল্পনগরীর ইসলামপুর এলাকায় আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেডে জাহাজের ট্যাংকে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় সাব্বির নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সাব্বিরের বড় ভাই রবিনসহ সোহেল ও নাজির হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিহত সাব্বিরের সহোদর রবিনের মৃত্যু হয়।

এদিকে ওই শিল্প কারখানার পাঁচ কর্মকর্তাকে আসামি করে নিহত সাব্বির ও রবিনের বাবা মো. শহিদুল্লাহর করা মামলায় আনন্দ শিপইয়ার্ডের ডেপুটি ম্যানেজার তাজমুল ইসলামকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলা আদালতে পাঠিয়েছে সোনারগাঁ থানার পুলিশ। 

সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, নিহত শ্রমিক সাব্বিরের বড় ভাই আহত রবিন  চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা গেছেন। তাদের বাবা শহিদুল্লার করা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম