শ্যালককে হত্যার দায়ে যাবজ্জীবন

পঞ্চগড় প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৯, ২৩:৩২আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ২৩:৩৩

শ্যালককে হত্যার দায়ে যাবজ্জীবন শ্যালককে হত্যার দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ আগস্ট) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার মোমিনপাড়া এলাকার শরিফউদ্দিনের ছেলে মো. রুবেলের (৩০) সঙ্গে একই উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শতদল আদর্শ গ্রামের মৃত চিহারুর মেয়ে পারুল বেগমের (২৩) বিয়ে হয়। ২০১৬ সালের ২২ আগস্ট পারিবারিক কলহের জের ধরে রুবেলসহ কয়েকজন পারুলের ভাই আব্দুল মোমিনকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোমিনপাড়া তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পেছনে আখ ক্ষেতে নিয়ে হত্যা করে। এ ঘটনায় পারুলের মা রোমেনা বেওয়া বাদী হয়ে তার জামাই মো. রুবেল, তেঁতুলিয়া উপজেলার বারঘরিয়া এলাকার মকবুল হোসেনের ছেলে আব্দুল আজিজ (৪৫) ও একই উপজেলার আজিজনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মো. রফিকুল ইসলামের নামে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা তেঁতুলিয়া থানার এসআই রঞ্জু আহমেদ ২০১৭ সালের ২৯ এপ্রিল অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রুবেলকে যাবজ্জীবন এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। দ্বিতীয় আসামি আব্দুল আজিজ মামলা চলাকালে মারা যান। অপর আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম