বৃষ্টির মধ্যে শ্যালোমেশিন চালানোর সময় বজ্রাঘাতে যুবকের মৃত্যু

যশোর প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৯, ১৫:১২আপডেট : ০৬ আগস্ট ২০১৯, ১৫:২১

যশোর যশোরে বৃষ্টির মধ্যে মাঠে শ্যালোমেশিন চালিয়ে সেচ দেওয়ার সময় বজ্রাঘাতে মো. শাহিন (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে যশোর সদরের বাজেদুর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের চাচা জামাল উদ্দিন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

শাহিন বাজেদুর্গাপুর এলাকার মশিয়ার রহমানের ছেলে। তার চাচা জামাল উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে শাহিন মাঠের জমিতে শ্যালোমেশিন চালিয়ে সেচ দিচ্ছিলেন। সেই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিলো। তখন বজ্রাঘাত হলে তিনি আহত হন। মাঠে থাকা অন্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের ডাক্তার আহমেদ তারেক শামস দায়িত্বরত ডাক্তার সফিউল্লাহ সবুজের উদ্ধৃতি দিয়ে জানান, হাসপাতালে আনার আগে আগেই শাহিনের মৃত্যু হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম