গাজীপুরে এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুন

গাজীপুর প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৭:১৪আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৭:২৪

গাজীপুর গাজীপুরের বোর্ড বাজারে এটিএম বুথের ভেতর ঢুকে নিরাপত্তাকর্মীকে খুনের ঘটনা ঘটেছে। বুধবার (৭ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে ওই এলাকার এবি ব্যাংকের বুথে এ ঘটনা ঘটে।  গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নিরাপত্তাকর্মী জাহাঙ্গীর আলম (৪৫) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর পূবাইল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি মিলেনিয়াম কর্টিজ সিকিউরিটি বাংলাদেশ লিমিটেড কোম্পানিতে চাকরি করতেন এবং এবি ব্যাংকের বোর্ড বাজার শাখার এটিএম বুথে দায়িত্ব পালন করছিলেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, বোর্ড বাজার এলাকার এবি ব্যাংকের বুথে ঢুকে অজ্ঞাত পরিচয়ের এক দুর্বৃত্ত সিকিউরিটি গার্ড জাহাঙ্গীর আলমকে বড় চাকু কুপিয়ে খুন করে পালিয়ে যায়। সকালে এক গ্রাহক বুথ থেকে টাকা তুলতে গেলে নিরাপত্তাকর্মীরা রক্তাক্ত মরদেহ বুথের ভেতর পড়ে থাকতে দেখেন। হত্যাকারী বুথ থেকে কোনও টাকা-পয়সা বা অন্য কিছু নেয়নি।

পুলিশের এই কর্মকর্তা জানান, ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা গেছে হত্যাকারীর পরনে লুঙ্গি ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিল। তাকে শনাক্ত করার চেষ্টা কচলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম