দিনাজপুরে শিক্ষকদের অবহেলায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ১৮:৪৪আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ১৯:৩৪

নিহত আজিমের মায়ের আহাজারি দিনাজপুরের বিরামপুরে বিদ্যালয়ে অসুস্থ হওয়ার পর শিক্ষকদের সহযোগিতা না পাওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলার কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষকদের অবহেলাকে দায়ী করে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা বিদ্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা পুড়িয়ে দেয় শিক্ষকদের ব্যবহৃত ছয়টি মোটরসাইকেল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত শিক্ষার্থী আজিম উদ্দিন (১৬) ওই উপজেলার কাটলা ইউনিয়নের বেনীপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

নিহতের সহপাঠী ও স্থানীয়রা জানান, বুধবার সকালে আজিম বিদ্যালয়ে আসার পরে ক্লাসরুমে অসুস্থ হয়ে পড়ে যায়। শিক্ষার্থীরা বিষয়টি শিক্ষককে জানালেও তারা কোনও পদক্ষেপ নেননি। পরে তার মাথায় পানি ঢালাসহ নানা কিছু করেও কোনও উন্নতি না হয়নি। সহপাঠীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকদের কাছে মোটরসাইকেল চায়। এ সময় কোনও শিক্ষক তাদের মোটরসাইকেল না দিয়ে উল্টো তাদেরকে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে শিক্ষার্থীরা দ্রুত আজিমকে একটি ভ্যানে করে বিরামপুর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হলে পথে সে মারা যায়।

ক্ষুব্ধ জনতা বিদ্যালয়ে ভাঙচুর চালায় স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, ‘ছেলেমেয়েদের স্কুলে পাঠালে তারা যদি সেখানে অসুস্থ হয় তখন কী হবে? শিক্ষকদের অবহেলায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমরা তাদের বিচার চাই।’

নিহত আজিমের পরিবার জানায়, আজিম আগে থেকেই অসুস্থ ছিল। মাঝেমধ্যে তার এমন অবস্থা হলে ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়ালে ভালো হয়। কিন্তু আজ শিক্ষকের অবহেলায় তার মৃত্যু হয়েছে।

কাটলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, তার কাছে মোটরসাইকেল চাওয়ার জন্য কোনও শিক্ষার্থীই আসেনি। তবে তিনি খবর পেয়ে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। পরে জানতে পারেন যে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর করেছে এবং শিক্ষকদের ব্যবহৃত ছয়টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

বিরামপুর থানার (ওসি, তদন্ত) সোহেল রানা বলেন, ‘স্থানীয়দের মারফতে খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এর পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদি এ মৃত্যুর বিষয়ে কারও কোনও অভিযোগ থাকে তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের