আত্মসমর্পণকারী শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৯, ২২:৪৬আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ০০:৫৮

মোহাম্মদ রাসেল কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী ১০২ জন শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর একজন মোহাম্মদ রাসেল (২৮) মারা গেছে। আত্মসমর্পণের তালিকায় তার নাম ছিল ৭০তম। বুধবার (৭ আগস্ট) ভোররাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তার মেজোভাই মোহাম্মদ ইদ্রিস নিশ্চিত করেছেন।

রাসেল উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত ফজল আহমদের ছেলে।

এর আগে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) উচ্চপর্যায়ের প্রতিনিধিদের কাছে ইয়াবা এবং অস্ত্র হাতে তুলে দিয়ে আত্মসমর্পণ করেছিল ১০২ জন শীর্ষ ইয়াবা কারবারি।

নিহতের ভাই মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘কক্সবাজার কারাগারে অসুস্থ হওয়ার পর রাসেলকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ভোররাতে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ দাফনের জন্য টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম