যশোরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই খুন

যশোর প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১৭:৫৮আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১৮:০১

যশোর যশোরের মণিরামপুরে জমিজমা নিয়ে বিরোধে ছোট ভাই মফুজার ওরুফে মফু গাজীর (৪২) ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই মকবুল গাজী (৬০) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার উপজেলার দেবীদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মকবুল গাজী ওই গ্রামের মৃত মকছেদ গাজীর ছেলে। মফুজার ভাড়ায় মোটরসাইকেল চালায়।

নিহত মকবুল গাজীর স্ত্রী কোহিনুর বেগম সাংবাদিকদের বলেন, ‘শরিকের সম্পত্তি নিয়ে গত দশ বছর ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন আগে সেই সম্পত্তি থেকে মফু চারটি গাছ বিক্রি করে। তার মধ্যে আমাদের একটি রেইনট্রি গাছ রয়েছে। গত ৬ আগস্ট গাছ কাটার খবর পেয়ে আমার স্বামী বাধা দেন। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে মফু।’

তিনি জানান, সকালে তার স্বামী বাড়ির সামনে নিজের সারের দোকানে বসে ছিলেন। তখন মফু হাসুয়া নিয়ে তার দোকানে গিয়ে মকবুল গাজীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে লোকজন ছুটে গিয়ে দেখে তিনি মাটিতে পড়ে রয়েছেন। তাকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অনুপ কুমার বসু বলেন, ‘নিহতের বাঁ হাত ও বুকের বাঁ পাশে দুটি কোপের চিহ্ন রয়েছে। প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘হত্যাকাণ্ডের পর মফু গাজী পালিয়েছে। তাকে ধরতে পুলিশের তিনটি টিম তৎপর রয়েছে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম