শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৭টি ফেরি চলছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ১১:০৯আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১১:১৮

শিমুলিয়া ঘাট মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। এই রুটে এখন চারটি রো রো ফেরিসহ ১৭টি ফেরি চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

এই কর্মকর্তা জানান, ওয়ানওয়ে চ্যানেলের কারণে প্রত্যেক ফেরিকে চ্যানেলের মুখে ১০ মিনিটের মতো সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে আবহাওয়া ভালো থাকায় যান পারাপারে সমস্যা হচ্ছে না। ঘাটে সকাল থেকেই অনেক যান পারাপার করা হয়েছে এবং এখনও প্রায় চারশত ছোটবড় যান ফেরি পারের অপেক্ষায় আছে। এসব যানের মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেটকার সবচেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় শিমুলিয়া ঘাট দিয়ে মোট দুই হাজার ১৪১ যানবাহন নদী পার হয়েছে। এর মধ্যে বাস পার হয়েছে ১৩৩টি, ট্রাক পার হয়েছে ২৭৫টি ও হালকা যান পার হয়েছে ১৭৩৩টি। এসব তথ্য জানিয়ে নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘আবহাওয়া ঠিক থাকলে ফেরি চলাচলে আর কোনও অসুবিধা হবে না আশা করি।’

এদিকে, সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক আছে বলে জানিয়েছেন শিমুলিয়া ঘাট পরিদর্শক (টিআই) মো. সুলেমান। তিনি জানান, ‘এ রুটে মোট ৮৮টি লঞ্চ চলাচল করে। শুক্রবার (৯ আগস্ট) ভোর পৌনে ৬টা থেকে লঞ্চ চলছে। তবে গতকালের চেয়ে আজ যাত্রীদের চাপ বেশি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম