যানজট নেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ১৩:০৯আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ১৩:১৮

ঢাকা-মাওয়া মহাসড়ক ফাঁকা মুন্সীগঞ্জ জেলার পূর্বাংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলার পশ্চিমাংশে ঢাকা-মাওয়া মহাসড়কে কোনও যানজট নেই। ঈদুল আজহার দুইদিন আগে আজ শুক্রবার (৯ আগস্ট) মহাসড়কের মুন্সীগঞ্জের অংশে এ চিত্র দেখা যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, ‘মহাসড়ক দিয়ে অনেক যানবাহন পার হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু মহাসড়কে কোথাও যানজট নেই। বলা যায় মহাসড়ক একদম ফাঁকা।’ ঢাকা-মাওয়া মহাসড়ক

অন্যদিকে, ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশেও ফাঁকা দেখা গেছে। হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদার জানান, ‘মহাসড়কে যানবাহনের চাপ আছে। তবে কোনও যানজট নেই। বরং মহাসড়ক কোথাও কোথাও ফাঁকা।’

এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল এখন অনেকটাই স্বাভাবিক। তবে নদীতে স্রোত ও ওয়ানওয়ে চ্যানেলের কারণে ফেরি পারাপারের সময় লাগছে এবং প্রত্যেক ফেরিকে চ্যানেলের মুখে ১০ মিনিটের মতো সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এই রুটে এখন চারটি রো রো ফেরিসহ ১৭টি ফেরি চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী এসব তথ্য জানান।   শিমুলিয়া ঘাট

এই কর্মকর্তা জানান, ঘাটে সকাল থেকেই অনেক যান পারাপার করা হয়েছে এবং এখনও প্রায় চারশত ছোটবড় যান ফেরি পারের অপেক্ষায় আছে। এসব যানের মধ্যে মোটরসাইকেল ও প্রাইভেটকার সবচেয়ে বেশি।

আরও পড়ুন- শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১৭টি ফেরি চলছে

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম