ভিজিএফের চাল আত্মসাৎ, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিবের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ১৯:১৭আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:০৯

নড়াইল নড়াইলে ভিজিএফের চাল আত্মসাতের দায়ে বিছালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ও ইউপি সচিব অসীম কুমার বিশ্বাসকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন শুক্রবার (৯ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় গরিবদের জন্য ওই ইউনিয়নে বরাদ্দ করা হয় ভিজিএফের তিন হাজার কেজি চাল। এ চাল প্যানেল চেয়ারম্যান ও ইউপি সচিব পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। বৃহস্পতিবার বিকালে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে ওই চাল প্যানেল চেয়ারম্যানের ব্যক্তিগত গুদামে পেয়ে সেটি সিলগালা করে দেন।

বাংলাদেশ দণ্ডবিধির ১৮৮ ধারা মোতাবেক দুজনকে এ কারাদণ্ড দেওয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম