ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে আসার পথে ডেঙ্গু আক্রান্ত কিশোরীর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৯, ২০:০৯আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৫৩

দিনাজপুর ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনাজপুরে আসার পথে অপি রানী রায় নামে ঠাকুরগাঁওয়ের এক কিশোরীর (১৭) মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিকালে সে মারা যায়। দিনাজপুর জেনারেল হাসপাতালের ওয়ার্ড মাস্টার মিহির কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অপি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামের অনুকূলচন্দ্র রায়ের মেয়ে।

মিহির কুমার রায় জানান, দিনাজপুরে পৌঁছার অনেক আগেই অপির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ দিন ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি ছিল অপি। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দিনাজপুরে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকালেই পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছে।

নিহতের মামি অঞ্জলি রানী রায় জানান, এবারের এইচএসসি পরীক্ষায় কৃতকার্য হয়ে ঢাকার একটি কোচিং সেন্টারে কোচিং করতে যায় অপি। চলতি মাসের ৪ তারিখে ডেঙ্গু নিয়ে বাড়িতে ফেরে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের