নদীপথে র‌্যাবের টহল জোরদার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ২২:১৫আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২২:২৩

নারায়ণগঞ্জে নদীপথে র‌্যাবের টহল জোরদার

নারায়ণগঞ্জে  নদীপথে আসা গরুর ট্রলারগুলো নিয়ে টানাটানি রোধ ও চাঁদাবাজি, ছিনতাই বন্ধে নদীতে টহল জোরদার করেছে র‌্যাব-১১। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুটি স্পিডবোটে করে র‌্যাব-১১ এর সদস্যরা নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে শুরু করে মেঘনা নদীর মোক্তারপুর ঘাট পর্যন্ত টহল দিচ্ছেন।

গরুবোঝাই নৌকাগুলো যাতে নির্বিঘ্নে ইচ্ছামতো হাটে যেতে পারে সেদিকে নজর রাখছে র‌্যাব-১১

র‌্যাব-১১ কালিরবাজার ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নদী পথে আসা গরুর ট্রলারগুলোকে যাতে কোনও হাটের ইজারাদারের সন্ত্রাসী বাহিনী জোর করে টানাটানি করে হাটে নিয়ে যেতে না পারে এবং বেপারিরা ইচ্ছেমতো তাদের পছন্দের হাটে যেতে পারে এজন্য নদী পথে টহল জোরদার করেছে র‌্যাব।  তিনি বলেন, ঈদের পরের দিন পর্যন্ত এই টহল অব্যাহত থাকবে। যাতে গরুর বেপারীরা গরু হাটে বেচাকেনা করে টাকা পয়সা নিয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারে। 

একটি হাটে গিয়ে জাল টাকা আছে কিনা তা শনাক্ত করছেন র‌্যাবের একজন কর্মকর্তা

তিনি আরও বলেন, গরুর হাটে জাল টাকা শনাক্ত এবং অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারীদের উপদ্রব রোধেও র‌্যাবের একাধিক টিম পোশাকে এবং সাদা পোশাকে জেলার বিভিন্ন গরুর হাটে কাজ করছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম