নগরকান্দায় সন্ত্রাসী হামলায় নিহত ২, গুলিবিদ্ধ ৯

ফরিদপুর প্রতিনিধি
১০ আগস্ট ২০১৯, ২২:৪৫আপডেট : ১০ আগস্ট ২০১৯, ২৩:৫৩

ফরিদপুর

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাবুর-কাইচাইল গ্রামে সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় উপজেলা আওয়ামী লীগ নেতা রওশন আলি মিয়া (৫৮) ও তার ভাতিজা মিরাজুল ইসলাম তুহিন (২৫) নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ আরও ৯ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

রওশন ও মিরাজুলকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গুলিবিদ্ধ গোলাম মওলা (৩২) নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।

গুলিবিদ্ধ গোলাম মওলা (৩২) বলেন, ‘বিকাল ৫টার দিকে তাদের ওপর এলোপাথারি গুলি ছোড়া হয়। স্থানীয় বাজারে একই এলাকার হৃদয় হোসেন রানা ও তার ভাই হাসানসহ দুই মাইক্রোবাস ভর্তি সন্ত্রাসীরো এই ঘটনা ঘটায়।’ 

স্থানীয় মশিউর রহমান বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে হৃদয় ও তার ছোটভাই হাসান সন্ত্রাসী ভাড়া করে এই হামলা চালিয়েছে।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন বলেন, ‘পুলিশ সুপার আলিমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম