হৈ-হুল্লোড়ে কেটেছে রোহিঙ্গা শিশুদের ঈদ

আবদুল আজিজ, কক্সবাজার
১২ আগস্ট ২০১৯, ১৬:৩৪আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৬:৪২

হৈ-হুল্লোড়ে কেটেছে রোহিঙ্গা শিশুদের ঈদ

বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো ঈদুল আজহা উদযাপন করেছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। সোমবার (১২ আগস্ট) উখিয়া ও টেকনাফের প্রায় ১১ লাখ ১৮ হাজারের বেশি রোহিঙ্গা এদেশের মাটিতে ঈদ পালন করে। তাদের অনেকের চোখে-মুখে বিষাদের রেখা দেখা দিলেও অধিকাংশদের মুখেই ছিল হাসি। তবে মূল আনন্দটা দেখা গেছে রোহিঙ্গা শিশু-কিশোরদের মধ্যে। সময়ের ফেরে বিষাদের স্মৃতি ভুলে গেছে তারা। ঈদের দিন নতুন জামা-কাপড় পরে ঘোরাঘুরি আর স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়া ছাড়াও দুরন্তপনা ও হৈ-হুল্লোড়ে মেতে ওঠে রোহিঙ্গা শিশুরা। কুতুপালং, বালুখালী ও মধুরছড়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে এমন চিত্র দেখা গেছে।

জাতিসংঘের জরিপ মতে, মিয়ানমারের রাখাইন থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে ৬০ ভাগ শিশু। এদেরমধ্যে ৩৬ হাজার শিশু বাবা-মা দুজনকেই হারিয়েছে।

এমনই এক শিশু মরিয়ম (১০)। ২০১৭ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাবা-মায়ের সঙ্গে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে সে। তবে ঈদের আনন্দে তার চেহারা থেকে মুছে গেছে দুঃসহ যন্ত্রণা ও নির্যাতনের যাতনা। গায়ে নতুন জামা তো আছেই, মনের মতো করে সেজেছে সে। একই অবস্থা কক্সবাজারের উখিয়ার কুতুপালং-এর ডি-৫ রোহিঙ্গা ক্যাম্পের শিশুদের। ঈদ মেলার পুরো মাঠজুড়ে নাগরদোলাকে ঘিরেই দেখা গেলো তাদের বাড়তি কৌতুহল। তবে বৃষ্টির কারণে এসব রোহিঙ্গা শিশুদের ঈদ আনন্দে একটু ভাটাও পড়েছে।

হৈ-হুল্লোড়ে কেটেছে রোহিঙ্গা শিশুদের ঈদ

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু মাত্র কুতুপালং ক্যাম্পে নয় বরং উখিয়া-টেকনাফের প্রায় ৩২টি রোহিঙ্গা ক্যাম্পে এবার বাড়তি আনন্দের মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে শিশুসহ বড়রাও।

উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ ইউনুছ আরমান বলেন, ‘২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনা প্রায় দুই বছর হতে চললো। এরমধ্যে অবস্থার অনেক পরিবর্তন হয়েছে। বিশেষ করে শিশুদের অনেকেই সেই স্মৃতি ভুলতে বসেছে। যে কারণে এবারের ঈদ গতবারের চেয়ে অনেক আনন্দদায়ক হয়েছে।’

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘গত দুই বছরে রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক পরিবর্তন চলে এসেছে। ঈদের সময় শুধু শিশু নয়, বৃদ্ধদের গায়েও আমরা নতুন জামা দেখেছি। শিশুদের ঈদ আনন্দও ছিল গতবারের চেয়ে অনেক বেশি।’

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক