প্রধানমন্ত্রীর নামে ১০ বছর ধরে গরু কোরবানি দিচ্ছেন মুক্তিযোদ্ধা জাবেদ আলী

টাঙ্গাইল প্রতিনিধি
১২ আগস্ট ২০১৯, ১৮:২৭আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১৮:৩৩

প্রধানমন্ত্রীর নামে ১০ বছর ধরে গরু কোরবানি দিচ্ছেন মুক্তিযোদ্ধা জাবেদ আলী এবারের ঈদেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের মুক্তিযোদ্ধা জাবেদ আলী। ঈদের দিন সোমবার (১২ আগস্ট) সকালে উপজেলার গোড়াই ইউনিয়নের খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি এই গরু কোরবানি দেন। জাবেদ আলী গোড়াই ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক দুর্লভ বিশ্বাস জানান, জাবেদ আলী গত ৯ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছেন। এবার তিনি ৬৩ হাজার টাকা দিয়ে একটি গরু কিনে কোরবানি দেন।

মুক্তিযোদ্ধা জাবেদ আলী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের সময় খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে আমি প্রার্থনা করি, যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ী হন, তাহলে প্রতি বছর গরু কোরবানি দেবো। সেই থেকেই প্রতি বছর গরু কোরবানি দিয়ে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমার তিন ছেলের দুই জন বিদেশে থাকে। তাদের টাকা দিয়ে সংসার চলে। সরকারি ভাতার টাকা দিয়ে প্রতি বছর গরু কোরবানি দিই।’

স্থানীয় জামে মসজিদের ইমাম আব্দুর রাজ্জাক বলেন, ‘মুক্তিযোদ্ধা জাবেদ আলী কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে গরু কোরবানি দিয়ে আসছেন।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী