শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১৫:০৩আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৫:০৫

শিমুলিয়া ফেরি ঘাট

বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী দুপুর সোয়া দুটায় জানান, ‘ঘাটের অবস্থা বেশ খারাপ। ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চালু হবে।’

এদিকে, ঘাটে বিভিন্ন ধরনের গাড়ির চাপ বেড়েছে। প্রায় দুইশ’ ছোটবড় যানবাহন নদী পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্হাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রো রো ফেরিসহ সব ধরনের ফেরি চলাচল সকাল ১০টা থেকে বন্ধ আছে। আবহাওয়া ভালো হলেই ফেরি চলবে। ঘাটে প্রায় দুইশ’ যানবাহন রয়েছে।’

এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে। শিমুলিয়া ঘাটের পরিদর্শক (টিআই) মো. সুলেমান জানান, ‘সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ আছে। মাঝখানে আধা ঘণ্টার মতো লঞ্চ চলেছিল। পরে আবারও বন্ধ রাখা হয়।’ এই ঘাটে যাত্রীর চাপও বেড়েছে বলে জানান তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক