ইসলামপুরে যাত্রীসহ অটোরিকশা নিয়ে ব্রিজ নদীতে

জামালপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৯, ১৮:৪৩আপডেট : ১৩ আগস্ট ২০১৯, ১৮:৫২

ভেঙে পড়া ব্রিজ জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচরে দশানি শাখা নদীর ওপরের ব্রিজটি ভেঙে পড়েছে। এতে জামালপুর থেকে কুড়িগ্রামের রৌমারী মেইন সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ব্রিজটি ভেঙে পড়ে।

এলাকাবাসী জানায়,  পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা ওঠার সঙ্গে সঙ্গেই ব্রিজটি ভেঙে যাত্রীসহ অটোরিকশাটি পানিতে পড়ে যায়। এতে চার যাত্রী আহত হন।  এলাকাবাসী দ্রুত ওই যাত্রীদের তাদের উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরি দল এসে ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করে।

গাইবান্ধা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, সাম্প্রতিক বন্যায় ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় স্থানীয়রা অনেক ভোগান্তিতে পড়েছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম