ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে

মাদারীপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ০৫:০২আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৫:০৪

ঢাকামুখী যাত্রীর ঢল নেমেছে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে

প্রিয়জনের সঙ্গে ঈদ শেষে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেছে। দীর্ঘ সময় লাইন দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন কর্মজীবী মানুষ। এছাড়া দুর্ঘটনা আশঙ্কায় অনেক যাত্রী ফেরিতে করে পাড়ি দিচ্ছেন পদ্মা নদী।

এদিকে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, আনসার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক কাজ করছেন। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিমও মাঠে রয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, দঞ্চিণাঞ্চলের ২১ জেলার মানুষ রাজধানী ঢাকার সঙ্গে যাতায়াতের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। ঈদ উপলক্ষে যাত্রীদের সেবায় ২১টি ফেরি, ৮৭টি লঞ্চ, দেড় শতাধিক স্পিডবোট রাখা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য সার্বক্ষণিক কাজ করছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে নজরে রাখা হয়েছে পুরো কাঁঠালবাড়ি ফেরিঘাট।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম