৪৪তম শোক দিবসে ৪২তম ব্যানার!

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ০৮:৪১আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ০৮:৫৮

ভুল ব্যানার বরগুনার তালতলী সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে ৪২তম বার্ষিকীর ব্যানার দিয়ে। শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৫ আগস্ট) তালতলী সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের ব্যানারে এই ভুল দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, ৪৪তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের ব্যানারে ৪২তম লেখা। ব্যানারের পেছনের ছবিতে দেখা গেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার, তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাশ শুভসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ বিষয়ে তালতলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিন্দ্র নাথ হাওলাদার বলেন, ‘ব্যানারে একটু ভুল হয়েছে। পরে আমরা সংশোধনী দিয়েছি।’

ব্যানারে ভুল এ নিয়ে সাংবাদিকদের নিউজ না করার অনুরোধ করে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে পরে যোগাযোগ করা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলার সর্ববৃহৎ বিদ্যাপিঠের এ রকম ভুল মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরাও ক্ষুব্ধ।'

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাশ শুভ বলেন, 'ঘটনাটি আমার নজরে এসেছে, কলেজ কর্তৃপক্ষকে ডেকেছি। এ বিষয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক