ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবি-মুক্তিযোদ্ধা সংসদের

হিলি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৯, ১৩:৪৪আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৩:৫৩

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর পাশাপাশি প্রথমবারের মতো স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদীশ প্রসাদের হাতে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন। পরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন বিএসএফের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেখানে বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার দলবির সিং, বিজিবির হিলি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক, চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জয়নাল আবেদীনসহ উভয় বাহিনীর নারী-পুরুষ সদস্যরাসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন হিলি মুক্তিযোদ্ধা সংসদের কর্মকর্তারা  বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১৫ আগস্ট)ছিল ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে আজকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। সৌহার্দ্য সম্প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সীমান্তে দুই বাহিনী যেন মিলেমিশে দায়িত্ব পালন করতে পারি, সেই লক্ষ্যেই দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে দুই বাহিনী একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,  ১৫ আগস্ট ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে এবারই প্রথমবারের মতো হাকিমপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। তাদের স্বাধীনতা অক্ষুণ্ন থাক, আরও দৃঢ় হোক, সেই সঙ্গে তারা দেশ মাতৃকার সেবায় মনোযোগী হবে সেটাই কামনা করি।

তিনি আরও বলেন, ‘ভারত আমাদের বন্ধু দেশ। এই দেশ আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল।  যারা আমাদের দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছে, তাদেরকে শ্রদ্ধা জানাই।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক