কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের ঢল, ফেরি চলাচল স্বাভাবিক

মাদারীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ১২:৩২আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১২:৩৫

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ফেরি ঘাট

ঈদের ছুটি শেষে দক্ষিণাঞ্চল থেকে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। যাত্রীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন। তবে দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই ফেরিতে করে পদ্মানদী পার হচ্ছেন।

এদিকে, যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপের কথা মাথায় রেখে শিমুলিয়া ঘাট থেকে খালি ফেরি দ্রুত চলে যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। সেখান থেকে যাত্রী ও যানবাহন বোঝাই করে ফের ছুটছে শিমুলিয়া ঘাটের দিকে।

কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকায় যাতায়াতের জন্য কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট ব্যবহার করেন। ঈদে যাত্রীসেবায় ১৭টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দুই শতাধিক স্পিডবোট এই রুটে চলাচল করছে। এছাড়া, আইনশৃঙ্খলা বাহিনীর তিন শতাধিক সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। পাশাপাশি সিসিটিভির মাধ্যমে ঘিরে রাখা হয়েছে পুরো কাঁঠালবাড়ি ফেরিঘাট। তবে, অনেক যাত্রী লঞ্চ ও স্পিডবোটের বদলে ফেরিতে পার হচ্ছেন।

সালাম হোসেন বলেন, ‘যাত্রীসেবা নিবিঘ্ন করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কাজ করছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম