দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে কিশোরের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৯, ২২:০৭আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২২:০৯

লাশ উদ্ধার

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম ওমর আলী (১৫)। শনিবার (১৭ আগস্ট) দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, উপজেলার ঝালুর চর গ্রামের ছানু মিয়ার ছেলে ওমর আলী (১৫) শুক্রবার দুপুরে বাড়ির কাছে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার সন্ধানে বিকাল থেকে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। তবে শুক্রবার নিখোঁজের কোনও সন্ধান না পাওয়ায় শনিবার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চালানো হয়। দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম বলেন, নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের