বিয়ের পরদিন শ্বশুরবাড়ি থেকে বর নিখোঁজ

শরীয়তপুর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১১:৩৭আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১১:৩৯

শরীয়তপুর

বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন বর আল আমিন খাঁ (২৭)। বুধবার (১৪ আগস্ট) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছুরিরচর বেপারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সখিপুর থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখনও আল আমিনের খোঁজ পাওয়া যায়নি।

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের বাহাউদ্দিন মুন্সীকান্দি গ্রামের মৃত আলী আহম্মদ খাঁর ছেলে। গত ১৩ আগস্ট তার সঙ্গে  তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর বেপারিকান্দি গ্রামের জান শরীফ খাঁর মেয়ে জুলেখার বিয়ে হয়। বিয়ের পরদিন ১৪ আগস্ট আল আমিন নববধূকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। ওই রাতে নব দম্পতি  একইঘরে ঘুমাতে যান। তারপর থেকে আল আমিনকে আর কোথাও দেখা যায়নি। এ ঘটনায় আল আমিনের চাচা সোবহান খাঁ শনিবার (১৭ আগস্ট) সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ আল আমিনের মা রিজিয়া বেগম বলেন, ‘আমার ছেলে পাঁচ দিন যাবত নিখোঁজ। আমার বউ ও তার পরিবার আমার ছেলেকে গুম করেছে। আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।’

আল আমিনের জুলেখা বলেন, ‘রাতে আমরা একসঙ্গে ঘুমাই। কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি, সে আমার পাশে নাই। এরপর আশেপাশে খোঁজ করেও তাকে আর পাওয়া যায়নি।’

সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক বলেন, ‘এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। আল আমিনের খোঁজ পেতে আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করছি।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের