মান্দায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৯, ১৯:৪৫আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৯:৫৪

নওগাঁ নওগাঁর মান্দায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী বিদ্যুৎ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) বিকাল ৫টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাটের চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিদ্যুৎ নওগাঁ সদর উপজেলার গাজিপুর এলাকার মৃত জফের আলী সরদারের ছেলে।

মান্দা থানার ওসি মোজাফফর হোসেন বলেন, বিদ্যুৎ সতিহাট বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে করে নওগাঁ ফিরছিলেন। পথে চেয়ারম্যানের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎ নিহত হন। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম