চট্টগ্রামে আরও ১৮ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ আগস্ট ২০১৯, ২০:৪৮আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ২০:৫১

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্তরা গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) নগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগে আক্রান্ত এসব রোগীদের শনাক্ত করা হয়। তাদের মধ্যে ১৫ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনজন নগরীর তিনটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আখতারুল ইসলাম বলেন, ‘সোমবার আরও ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ১১৩ জন ভর্তি আছেন। অন্যদিকে আজ ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।’
সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘সোমবার চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে একজন করে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ নগরীর বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন আটজন রোগী।
এদিকে নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া ১৮ জন ডেঙ্গু আক্রান্তসহ গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩৭ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১১৫ জন ও বেসরকারি হাসপাতালে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর এ তথ্য জানিয়েছেন।
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিভাগে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭৩ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ১৫৪ জন। এর মধ্যে সোমবার বিভাগের ১১ জেলায় নতুন করে ভর্তি হয়েছে ১৩৭ জন।’
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলায় ৩ জন, কক্সবাজারে ৯ জন, খাগড়াছড়িতে ৪ জন, বান্দরবানে ১ জন, ফেনীতে ৮ জন, কুমিল্লায় ৩৯ জন, চাঁদপুরে ২৯ জন, লক্ষ্মীপুরে ৮ জন, নোয়াখালীতে ১৫ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম