মাদারীপুরে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার দুই জন, দুই অভিযুক্ত আটক

মাদারীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ১৩:৩৯আপডেট : ২০ আগস্ট ২০১৯, ১৫:১৫

মাদারীপুর মাদারীপুর সদর উপজেলা পাঁচখোলা ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এক কিশোরী (১৪) ও এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে দুই বখাটের বিরুদ্ধে। সোমবার রাতে মাদারীপুর শহর থেকে বাড়ি যাওয়ার পথে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিবারের লোকজন রাতে খোঁজাখুজির পর উদ্ধার করে ভোরের দিকে ভিকটিমদের মাদারীপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে। এদিকে এই ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ভিকটিমদের পরিবার ও পুলিশ সূত্র জানায়, জাফরাবাদ গ্রামের দুই মেয়ে শহরে ঘুরতে আসে। রাতে শহর থেকে বাড়ি ফেরার জন্য লঞ্চঘাট থেকে ট্রলারে নদী পার হয়। বাড়ি যাওয়ার পথে তাদের গ্রামের পাশের পাঁচখোলা মধ্যচর গ্রামের মাসুদ মোড়ল ও রুবেল মোল্লা ওই কিশোরী ও তরুণীকে ধর্ষণ করে। গভীর রাতে পরিবারের লোকজন খোঁজাখুজি করে তাদের অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। পরে ভোরের দিকে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি সওগাতুল আলম জানান, পাঁচখোলা এলাকায় ওই দুই মেয়েকে জনকে ধর্ষণের অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালে ভিকটিমদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ধর্ষণের আলামত পাওয়া গেছে কিনা, তিনি সেব্যাপারে কিছু বলেননি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান